IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতারবাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগ

বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় এজাহার নামীয় আসামী সুমন আহমেদ(৩০) ও সাইদুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সুমন আহমেদ (বাঘা থানার এফআইআর নং-১৫, জিআর নং-৩২/২৬, ২৮ ফেব্রুয়ারি,২০২৬) বাঘা পৌরসভার চকনারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আর সাইদুর রহমান (বাঘা থানার মামলা নং-০৬, তাং-০৪/০৩/২০২৬ ইং)উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। বুধবার(০৪-০৩-২০২৬) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

সুম বিরুদ্ধে মামলা করেছেন চকনারায়নপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে আমিনুল ইসলাম খাঁন একই উপজেলার গ্রামের সুমন সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অন্য আসামী হলেন-নারায়নপুর গ্রামের রতন (৩২), সোহান (৩০), সোহাগ (২৫) রফিজ কশাই, (৩৫), মেহেদী (২৫), সজল (২৮), শাওন (২১), বুদু (৪২), শ্রাবন (১৯), ভারা (৩২), (১২) রাকিন (৪৫), মোঃ বিরু (৫০), শারিফ (৫২), মোঃ মিঠুন (২৮), বুদু (২৪) (১৭) মোঃ বাবু (২৭), গাওপাড়া গ্রামের সুরুজ (৩০)।

মামলার এজাহারে আমিনুল ইসলাম আসামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন গত, ইং ২৫/০২/২০২৬ তাং সন্ধ্যা আনুমানিক ৬.৩০ ঘটিকার সময় বাড়ি হইতে নামাজের উদ্দেশ্যে বাহির হইয়া বাঘা পৌরভার মৃত ভবেশ পান্ডের বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছিলে আসামীগণ লোহার রড, লোহার হাতুড়ি, রাম দা, ছুরি, শায়ণ, ধারালো হাঁসুয়া ইত্যাদি মারাত্বক অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতায় দলবদ্ধ ভাবে সকল আসামীগণ এক যোগে পথ রোধ করে এবং ১নং আসামী আমার নিকট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাক’ চাঁদা দাবী করে। সেই চাঁদা দিতে অস্বীকার করিলে, আসামীদের একজন প্রাণে শেষ করে দেওয়ার হুকুম দেয়। এসময় রাম দা দ্বারা হত্যার উদ্দেশ্যে কোপ মারে। আমার ভাতিজা গালিব (২৭) এবং লিখন (২২) ঠেকাইতে চেষ্টা করিলে আরেক আসামীর রাম দায়ের কোপে ভাতিজা লিখনের বাম হাতের কবজির উপরে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে এবং গালিবকে লোহার রড দ্বারা এলোপাথাড়ি ভাবে মারপিট করে শরীবের বিভিন্ন জায়গায় ফোলা জখম করে। সেই সময় আরএক ভাতিজা সেতু (২৮) ঘটনাস্থলে আগাইয়া আসিয়া ঠেকাইতে চেষ্টা করিলে, তাকেও লোহার হাতুড়ি দ্বারা মারপিট করিয়া শরীরের বিভিন্ন জায়গায় ফোল জখম করে।

এ সময় পায়জামার পকেটে থাকা ৭০,০০০/- (সত্তর হাজার)টাকা বাহির করিয়া নেয়। লোকজন ঘটনাস্থলে আসিলে আসামীরা অস্ত্র প্রদর্শন করিয়া প্রাণ নাশের হুমকি দিয়া নারায়নপুর বাজার প্রদক্ষিণ করে। পরবর্তী সময়ে আসামীগণ একত্রিত হয়ে রাত আনুমানিক ৯.৪৫ ঘটিকার সময় বসত বাড়ির সামনে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে। অফিসার ইনচার্জ সেরাজুর হক জানান,গ্রেপ্তারকৃত দুজনকে বৃহসপতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728