ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশিদের পিতা মৃত আব্দুর রহমানের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) মোহনপুর উপজেলা জাহানারাবাদ উত্তরপাড়ায় সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশিদের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান ওয়াকিল,সাবেক উপজেলা চেয়ারম্যান প্রফেসর আব্দুস সামাদ ।
আরো উপস্থিত ছিলেন জাহানারাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাবেক সভাপতি মতিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশিদের পিতা মৃত আব্দুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।


