ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তরুণ উদীয়মান নুর হাসান মাহমুদ রাজার ব্যক্তিগত আয়োজনে চাপড়া শিশু সদনের এতিম শিশু, হেফজ খানার শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, সুধীজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার থানা মোড়স্থ উদ্দীপক কোচিং সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সাবেক আহবায়ক আনারুল মাস্টার, শিক্ষক শিশির হোসেন, সাবেক সদস্য সচিব আফজাল হোসেন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবেের সভাপতি মাস্টার বকুল হোসেন, সম্পাদক মিজানুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সহসভাপতি মনিরুজ্জামান মনি, সম্পাদক সারোয়ার হোসেন, মুক্তা কম্পিউটারের মালিক আসাদুজ্জামান মুক্তা, যুবদল নেতা টিপু সুলতান, নাজমুল হোসেন রঞ্জু, গোলাম মোস্তফা, আবির হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা সোহেল রানা।


