ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া সদর ইউনিয়নের তারাপুর নামক স্থানে ঢাকা রাজশাহী মহাসড়কের এক সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহত হয়েছেন।
১১ মার্চ বিকেল ৪ টা ৪৫ মিনিটে মহাসড়কে তেলের বাহী ট্রাক ও বাসের সাথে সেনাবাহিনী গাড়ির ধাক্কায় সেনাবাহিনী গাড়ির সামনে অংশ দুমড়ে মুছে যায় এবং গাড়ি চালক সেনা সদস্য কর্পোরাল মোঃ সোহেল গুরুতর আহত হয়।
পুঠিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের উদ্ধার তৎপরতায় তাকে দ্রুততার সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সেনা সদস্যে কর্পোরাল মোঃ সোহেল হোসেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভেতুয়াবারিসা গ্রামের বাসিন্দা ।
হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ আসেনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


