IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটকদুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সংলাপ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধর

দুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধর

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফের চালের কার্ডের তালিকা তৈরি নিয়ে বিরোধের জেরে নওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আজাদ আলী সরদারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তার মোটরসাইকেল কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামের বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্গাপুর উপজেলায় বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় গরিব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এ জন্য ইউনিয়নে কার্ডের তালিকা প্রস্তুত করছিলেন চেয়ারম্যান আজাদ আলী সরদার। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, আফাজ উদ্দিন এবং ছাত্রদল নেতা বিপ্লব হোসেনসহ ১০-১২ জন নেতাকর্মী তাদের পছন্দের ব্যক্তিদের নামে ২৪০টি ভিজিএফ কার্ড দেওয়ার জন্য চেয়ারম্যানের ওপর চাপ প্রয়োগ করেন। চেয়ারম্যান তাদের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে তারা তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা চেয়ারম্যানকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পুকুরে ফেলে দেয় এবং তার কাছে থাকা ভিজিএফ কার্ডের তালিকা, কাগজপত্র, ব্যাংকের চেক ও নগদ প্রায় ৪৯ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন আহত চেয়ারম্যান। আহত চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, “আমি পরিষদ থেকে ভিজিএফের তালিকা নিয়ে দুর্গাপুরে জমা দিতে যাচ্ছিলাম। পথে আমাকে থামিয়ে আফাজ উদ্দিন, সাবেক মেম্বার রেজাউল করিম ও ছাত্রদল নেতা বিপ্লব হোসেনসহ ১০-১২ জন আমার ওপর হামলা চালায় এবং কাগজপত্র ও টাকা ছিনিয়ে নেয়।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728