ধূমকেতু প্রতিবেদক : পাবনা র্যাবের অভিযানে ০১টি বিদেশী বার্মিজগান সহ আসামী মোঃ আবু বক্কর প্রামানিক (৫৮) ও মোঃ ইসলাম প্রামানিক (৪৮)’দ্বয়কে গ্রেফতার।
গতকাল ১৩ মার্চ ১৭.৫০ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন হরিনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে ।
এসময় মোঃ আবু বক্কর প্রামানিক (৫৮), পিতা-মৃত সাকের প্রামানিক, মোঃ ইসলাম প্রামানিক (৪৮), পিতা-মৃত আবু তাহের প্রামানিক, উভয় সাং-ধর্মগ্রাম, থানা-আতাইকুলা, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার এবং তাদের নিকট হতে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশী বার্মিজগান), মোটরসাইকেল-১টি, মোবাইল ফোন ২টি ও সিমকার্ড-৩টি উদ্ধার করতে সক্ষম হয়।
অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র (বিদেশী বার্মিজগান) ও গ্রেফরকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।


