IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯পোরশায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুমহান স্বাধীনতা যুদ্ধ স্মরণে, গোমস্তাপুরে আজও অজানা ২ বীর মুক্তিযোদ্ধার পরিচয়এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা ও ড্রেন পরিষ্কার রাখতে হবে: মিনুপোরশা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতচারঘাটে চাদা না দেয়ায় সরকারী খাল খননে ব্যবহৃতএসকেভেটর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্তরাইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২র‌্যাবের অভিযানে বিদেশী বার্মিজগানসহ গ্রেফতার ২পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহান স্বাধীনতা যুদ্ধ স্মরণে, গোমস্তাপুরে আজও অজানা ২ বীর মুক্তিযোদ্ধার পরিচয়

মহান স্বাধীনতা যুদ্ধ স্মরণে, গোমস্তাপুরে আজও অজানা ২ বীর মুক্তিযোদ্ধার পরিচয়

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সেই বিখ্যাত গান”সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো আছে দাঁড়িয়ে। খোকা ফিরবে নাকি ফিরবে না?এমনই কোন পরিবার স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও তাদের সন্তানদের অপেক্ষায় রয়ে গেছে।

গল্পটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মধ্য দিয়ে চলে যাওয়া বাংলাদেশ -ভারত রেলপথের ইমামনগরে শহীদ পরিচয়হীন এ দুই বীর মুক্তিযোদ্ধার। তাদের জন্য আজও হয়তো তাদের বৃদ্ধ মা,হলুদ শাড়ী পড়ে অপেক্ষায় থাকা তাদের স্ত্রীরা পথ চেয়ে রয়েছেন। কবি হুমায়ূন আজাদের বাবাকে মনে পড়ে গল্পের ন্যায় শিশুর মুখ বাবা দেখেছিল, শিশু বাবাকে দেখেছিল কিনা? হয়তোবা তাদের শিশু ভ্রণ হয়েই থেকে গিয়েছিল? আজও সেই সন্তান বাবার পথ চেয়ে আছে ।বাবা ফিরবে ! সেই অপেক্ষায় থাকা হলুদ কাপড়পড়া বউ এখনো হয়তোবা সেই হলুদ কাপড় পড়েই তাদের অপেক্ষায় রয়েছে । তারা ফিরবে বলে ।কিন্তু বাস্তবে তো তাদের বা তাদের নামের বেদী ছূঁতে পারবে কি না কোন দিন । কারণ তারা যে আজ ঠিকানাহীন হয়ে শুয়ে রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইমামনগর ঘুন্ঠিতে ১৯ ৭১ সনে পাক বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তেলিপাড়া বাজারে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শুয়ে রয়েছেন তারা।হয়তো তারা আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন ।কিন্তু তাদের বৃদ্ধ, পিতা -মাতা, স্ত্রীরা তাদের আকুতি শুনতে পাচ্ছে না। হয়তো তাদের স্ত্রীদের পেটে ভ্রণ হয়ে থাকা শিশু আজকে যুবকে পরিণত হয়েছে।

যারা আজও তোমাদের জন্য অপেক্ষার প্রহর গুনছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় বিষয়টি তুলে ধরেন স্থানীয় সাংবাদিক এমএ সাদিক। সভায় উপস্থিত ইউএনও জাকির মুন্সি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ওই সংবাদকর্মীকে।তাদের কবরের নামফলক সুত্রে জানা গেছে, ওই দুই শহীদ বীর মুক্তিযোদ্ধার একজনের নাম বাচ্চু,অপরজনের নাম আব্দুল আওয়াল।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধের ঘনঘটায় শুধু তাদের নামটাই জানতে পেরেছিল।কিন্তুু তাদের পরিবারের পরিচয় জানতে পারেনি বলে জানালেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী। তিনি জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ অঞ্চলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের ২৫ জুন তারা শহীদ হোন। হয়তো তারা তাদেরই কেউ। তিনি আরও জানান,

মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চল ৭ নম্বর সেক্টরের আওতায় ছিল। কমান্ডার হিসেবে রনাঙ্গনে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল নুরুজ্জামান। গত ২০১৩ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ১১, পদাতিক ডিভিশন দুই পরিচয়হীন বীর মুক্তিযোদ্ধার কবর বাঁধাই করে নামফলক লাগিয়ে দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728