ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলার শাখার উদ্যোগে এবং মানবসেবা অভিযান রাজশাহীর সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ ১৫ মার্চ রবিবার সকাল ১১টাই পবা মরারিপুরে সংস্থা কার্যলয়ে অসহায় ও দুঃস্থ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপলক্ষে ২০ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসেবা অভিযান রাজশাহীর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল আলম মুকুল,বিশেষ অতিথি ছিলেন দামকুড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম বাবু, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার রাজশাহী জেলা শাখার সভাপতি মো: আইউব আলী হাওলাদার, সঞ্চালনায় ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক জরিনা খাতুন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় দুস্থদের জন্য আমরা সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করি,, বিপদে আপদে আমরা তাদের সাথে নিয়ে এগিয়ে চলি, আমাদের সাধ্যমত সংগঠনের তরফ থেকে দুঃস্থ ভাতা, বিভিন্ন রকম প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা ভাতা সহ তাদের মান উন্নয়নে যতটা করা সম্ভব আমরা চেষ্টা করি এবং সমাজের বিত্তবানদেরকে প্রতি আহবান জানান প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে তাদের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ।




