IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহতঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজারপবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও মানবসেবা অভিযানের ঈদ সামগ্রী বিতরণমার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরানবাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটনবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজার

ঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাগমারা জুড়ে জমে উঠেছে পোশাকের বাজার। ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন মার্কেট ও দোকানে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভবানীগঞ্জ নিউ মার্কেটের প্রতিটি পোশাকের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা।

ভবানীগঞ্জ নিউমার্কেট ছাড়াও মচমইল, তাহেরপুর, হাট গাঙ্গোপাড়া, মোহনগঞ্জ, মাদারীগঞ্জ, শিকদারী, দামনাশ সহ বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা।

দোকানগুলোতে নারী, পুরুষ ও শিশুদের জন্য নতুন ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাক সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা পরিবারের সদস্যদের জন্য পছন্দমতো পোশাক কিনতে ভিড় করছেন। বিক্রেতারাও ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন মান ও দামের পোশাক সরবরাহ করছেন।

ব্যবসায়ীরা জানান, ঈদকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বিক্রি অনেক বেড়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকানে ক্রেতাদের ভিড় লেগেই আছে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের আগের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

মতিউর রহমান নামে এক ক্রেতা জানান, ঈদে নতুন পোশাক কেনা বাঙালির ঐতিহ্যের অংশ। তাই পরিবারের সবাইকে নিয়ে মার্কেটে এসে পছন্দের পোশাক ক্রয় করছি।

এদিকে ক্রেতাদের ভিড় বাড়ায় মার্কেট এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও বাজার কমিটির পক্ষ থেকেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদকে ঘিরে জমজমাট কেনাবেচায় খুশি ব্যবসায়ী ও ক্রেতা—এমন প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে বাগমারার পোশাকের বাজার।

ভবানীগঞ্জ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও ব্যবসায়ী অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী জানান, প্রতিবছরের ন্যায় এবারও রোজার শুরু থেকেই বিক্রয় ভালো হচ্ছে। ক্রেতাদের উপস্থিতিও সন্তোষজনক। ঈদের দিন যত ঘনিয়ে আসছে বিক্রি তত বাড়ছে। বাগমারা সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ঈদের কেনাকাটা করতে আসছেন ক্রেতারা বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728