IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে জিডি করলেন ওসি

ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে জিডি করলেন ওসি

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁয় ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে মিঠু হাসান নামে এক সাংবাদিকের বিরুদ্ধে সাধারন ডায়েরী (জিডি) করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। গত ১৮ মার্চ সংবাদটিকে উদ্দেশ্য প্রণোদীত হিসেবে দাবী করে তিনি এ জিডি করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিষয়টি এলাকায় এখন টপ অফ দ্যা টাউনে পরিণত হয়েছে।

এর আগে ‘৩ হাজারের ফোনে ঘুষ দাবি ৪ হাজার টাকা’ শিরোনামে বদলগাছী থানার পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম পত্রিকায় সংবাদ প্রকাশ করেন জেলা ও উপজেলার বেশ কিছু সাংবাদিক সহ আজকের পত্রিকার সাংবাদিক মিঠু হাসানও। তিনি ওই পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

প্রকাশিত প্রতিবেদন ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ এপ্রিল একটি স্মার্টফোন হারিয়ে যাওয়ার ঘটনায় বদলগাছী থানায় একটি জিডি করেছিলেন বিউটি বেগম নামে এক নারী।

চলতি বছরের ১৫ মার্চ বিউটি বেগমের মুঠোফোনে কল করে তাকে থানা ডেকে নেন আজিজার নামে এক উপ পরির্দশক (এসআই)। এরপর ফোনটির অবস্থান শনাক্ত হয়েছে জানিয়ে তা উদ্ধারে ৪ হাজার টাকা ঘুষ দাবী করেন ঐ পুলিশের উপ পরির্দশক। পরে পুলিশের ঘুষ দাবীর বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন বিউটি বেগম। এরপর বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজপোর্টাল সহ আজকের পত্রিকাও সংবাদ প্রকাশিত হলে আলোচনা সৃষ্টি হয় পুরো এলাকায় । এক পর্যায়ে অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করে জেলা পুলিশ।

এ ঘটনা ক্ষতিয়ে দেখতে গঠিত হয় একটি তদন্ত কমিটিও। এর মাঝেই বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান সংবাদটিকে উদ্দেশ্য প্রণোদীত হিসেবে দাবী করে গত ১৮ মার্চ দায়েরকৃত জিডিতে উল্লেখ করেন “গত বছর নিহার চন্দ্র নামে এক এসআই মোবাইল হারানোর এই জিডিটি তদন্ত করেছিলেন। আজিজার রহমান নামে কোন এসআই তার থানায় কর্মরত নেই। তবে এএম আজিজুর রহমান নামে এক পিএসআই তার থানায় কর্মরত আছেন বলে প্রাথমিক তদন্তে এ সংবাদের কোন সত্যতা পাওয়া যায়নি বলে নোট প্রদান করেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, “সাংবাদিক পরিচয়ধারী মো. মিঠু হাসান সত্যতা যাচাই না করেই উক্ত বিষয়ে ফেইসবুকে পোস্ট করে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেছেন। বিষয়টি ভবিষ্যতের জন্য ডায়েরীভুক্ত করা হলো’।

ভুক্তভোগী সাংবাদিক মিঠু হাসান বলেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে তথ্য প্রমাণ যাচাই করেই সংবাদ প্রকাশ করেছি। এরপর থেকেই আমার বিরুদ্ধে জিডি করে আমাকে চাপে ফেলার চেষ্টা করছেন ওসি লুৎফর রহমান। এটি স্পষ্টভাবে স্বাধীন সাংবাদিকতাকে ভয় দেখানো এবং দমিয়ে রাখার একটি অপচেষ্টা। এবং এই জিডির মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো চাপ বা ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখতে পারবে না আমাকে।

অভিযোগের বিষয়ে জানতে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এর সাথে কথা বলতে গেলে জানাযায় তিনি ছুটিতে আছেন।
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সাংবাদিক মিঠুর বিরুদ্ধে একটি জিডি হয়েছে এমন কথা আমিও শুনেছি। তবে ওসি স্যার সেটি করেছেন কি না তা আমার জানা নেই।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, যেকোনো ঘটনায় প্রয়োজনে পুলিশ জিডি করতেই পারে। তবে ওই জিডিতে ভাষাগত ত্রুটি আমরা লক্ষ করেছি। এখানে ব্যক্তির বিরুদ্ধে জিডি করার সুযোগ নেই। ঘটনা সংক্রান্ত বিষয় উল্লেখ করে জিডি করতে হয়। আগামীতে বিষয়টি খেয়াল রাখতে ওসিকে সতর্ক করা হবে।

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদ নজরে আসার পরপরই ওই এসআইকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থ্যা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31