IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জমান্দায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যুরাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরু

৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরু

ধূমকেতু প্রতিবেদক : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি’ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দরগাপাড়া মোড়ে এই কার্যক্রমের সূচনা হয়।

রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে মহাসড়কের পাশে শতাধিক জারুল, মেহগনি, আম, জাম, কাঞ্চন, পলাশ ও নিম গাছের চারা লাগানো হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের বৃক্ষপালন বিভাগ জানিয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় রাজশাহী সড়ক ও জনপথের অধীনস্থ ২৬টি জেলার মোট ১০০ কিলোমিটার সড়কে ২ লাখ ৪০ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

বুধবার ১০০টি গাছ রোপণের মধ্য দিয়ে এই বৃহৎ কর্মযজ্ঞের প্রথম ধাপ শুরু হলো। সওজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, দরপত্র বা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আসন্ন বর্ষা মৌসুমে মহাসড়কের দুপাশে বাকি গাছগুলো লাগানোর মূল কাজ সম্পন্ন করা হবে।

[6:27 pm, 01/04/2026] রুবেল মাছরাঙা টেলিভিশন: ১. অদ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর শিশু আইসিইউ এর সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ হতে ৬ টি বেড শিশু আইসিইউ তে যুক্ত করা হয়েছে। এখন শিশু আইসিইউ এর বেড সংখ্যা মোট ১৮ যার মধ্যে ১২ টি হাম এর শিশু রোগীদের জন্য এবং বাকি ৬ টি হাম ব্যতীত অন্যান্য শিশু রোগীর (Non-measles) জন্য ব্যবহৃত হচ্ছে।

২. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড এর চাপ কমাতে সাময়িক ভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী এর আইসিইউ তে ১০টি বেড ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অদ্য রামেকহা আইসিইউ থেকে ১জন শিশু (Non-measles) উক্ত হাসপাতালের আইসিইউ তে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তর এর প্রক্রিয়া চলমান। উল্লেখ্য যে, রামেকহা কর্তৃপক্ষের নির্দেশনায় চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্টাফ উক্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। সামগ্রিক ভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী কর্তৃপক্ষ তাদের কে সহযোগিতা করবেন।

৩. মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহোদয়ের প্রেরিত ভেন্টিলেটর ইতোমধ্যে আইসিইউ তে ইনস্টল করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031