IMG-LOGO

বুধবার, ৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিটগোমস্তাপুরের পাম্পগুলোতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরুমান্দায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানাকুষ্টিয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবনআত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসিংড়ায় মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটকমান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি, সংসদে ইতিবাচক আশ্বাসরাজশাহী তানোর উপজেলায় অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণচাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরুগুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি নগরীতে মানববন্ধনবাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে তারাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে সাগর হোসেন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার‘ইরানের বিরুদ্ধে ‘শোচনীয় হার’ দেখেছে যুক্তরাষ্ট্র’ঐতিহাসিক বিজয় দাবি ইরান-যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুর বিপর্যয় দেখছেন বিরোধীরা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট

মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিট

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার শাহিন ফিলিং স্টেশনে পেট্রোল নিতে আসা বহিরাগত মোটরসাইকেল চালকদের বেধড়ক পিটিয়েছে স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। এমন মারপিটের দৃশ্য সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে করে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় তেল সরবরাহ। পরে পুলিশ পাম্প কর্তৃপক্ষ ও ট্যাগ অফিসারের একান্ত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুরু হয় তেল বিতরণ কার্যক্রম। কিছুক্ষণ পরে পুনরায় শুরু হয় হট্টগোল। পুলিশ লাঠি পেটা করে দুষ্কৃতকারীদের সরিয়ে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় তেল সরবরাহ করা হয়। এভাবেই সকাল থেকে দিনভর হট্টগোল মারপিটের মধ্যে তেল সরবরাহ করা হয়।

ভিঢিওতে দেখা যায়, বুধবার সকাল ১১ টার দিকে জেলা যুবলীগ নেতা মুন্ডুমালা বাজারের বাসিন্দা আবু রায়হান তপন, বাস মাস্টার হবিবুর, ফয়সাল সহ তাদের নেতৃত্বে তানোর সদরের বাইক চালকদের বেধড়ক পেটায়। ৪৮ সেকেন্ডের ভিডিওতে আরো দেখা যায় যুবলীগ তপন বলছে ধর মার, তাদের কে কোন তেল দেয়া হবে না, তারা তানোর থেকে কেন তেল নিতে আসবে, তাদের লাঠি পেটা করে তাড়িয়ে দাও। ঘন্টাব্যাপী চলে মারপিট। এতে বেশকিছু বাইক চালক আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও সুত্র নিশ্চিত করেন।

পাম্পে ছিলেন মালিক মোজাম্মেল হক তিনি জানান, এটা বৈশ্বিক সমস্যা। এখানে ধৈর্য তেল নিতে হবে। সবাই লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে রাস্তার হট্টগোল শুরু হয়। পরে সবার প্রচেষ্টা পরিবেশ স্বাভাবিক হয় এবং তেল বিতরণ শুরু করা হয়।

ট্যাগ অফিসার কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, ফিলিং স্টেশনের ভিতরে হট্টগোল হয়নি। সুষ্ঠু ভাবে তেল বিতরণ করা হচ্ছে। প্রথমে ৫০০ টাকা করে তেল দেয়া হচ্ছিল। পরে কমিয়ে ৩০০ টাকার করে বাইকপ্রতি তেল দেয়া হয়। কারন তখনও লম্বা লাইন।

গত মঙ্গলবার চৌবাড়িয়া ব্রাদার্স ফিলিং স্টেশনে তেল বিতরণের সময় দফায় দফায় মারপিট হয়। বন্ধ হয়ে যায় মুল রাস্তা। প্রচুর যানজট সৃষ্টি হয়। বাকি চালকরা বন্ধ করে দেয় রাস্তা। পরে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান সরেজমিনে এসে পরিস্থিতি স্বাভাবিক করে গাড়ির কাগজ পত্র ও ডাইভিং লাইসেন্স চেক করে তেল দেয়া শুরু করে।

জনসাধারণের ভাষ্য, শুধু তানোর না দেশের যে ফিলিং স্টেশনে তেল দেয়া হচ্ছে সেখানেই মোটরসাইকেলের দীর্ঘ লাইন। আবার অনেকে ৫০০ টাকার তেল নিতে এসে ২০০ টাকার তেল নেয়ার পরে ট্যাংকি দিয়ে তেল পড়ে যাচ্ছে। প্রয়োজন না থাকার পরেও তেল নিচ্ছে বাইক চালকরা। তেল দেয়ার ২৪ ঘন্টা আগ থেকে লাইন শুরু হচ্ছে। কয়েক কিলোমিটার লবা লাইনের কারনে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। সরকার বলছে তেলের কোন ঘাটতি নেই। আতঙ্কিত হয়ে বাইক চালকরা প্রয়োজন না থাকলেও তেল নিচ্ছে। আবার অনেক বাইক চালক তেল নিয়ে বাড়তি দামে বিক্রি করছেন। এসব কারনে দীর্ঘ লাইন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031