ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর থানায় ৬ই এপ্রিল সোমবার বিকালে অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান।
তিনি ২০০৭ সালে সারদা পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ সম্পূর্ণ করে সিলেট মেট্রোপলিটনে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ সময়ে কর্মজীবনে নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই অভিজ্ঞ কর্মকর্তার নিজ জেলা পাবনা।
ওসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা পালনে আমার সজাগ দৃষ্টি থাকবে, এর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news