IMG-LOGO

বুধবার, ৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় ‘শিক্ষার সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতগোমস্তাপুরে সাফ অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী খেলোয়ার ইউসুফ আলীকে বীরোচিত সংবর্ধনারাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩মুন্ডুমালা শাহিন ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইক চালকদের যুবলীগ নেতার নেতৃত্বে মারপিটগোমস্তাপুরের পাম্পগুলোতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরুমান্দায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানাকুষ্টিয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবনআত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসিংড়ায় মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটকমান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি, সংসদে ইতিবাচক আশ্বাসরাজশাহী তানোর উপজেলায় অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণচাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরুগুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি নগরীতে মানববন্ধনবাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে তারাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ‘শিক্ষার সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাগমারায় ‘শিক্ষার সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, ​বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা পরিষদ লাইব্রেরির উদ্যোগে ড. মুহাম্মদ আব্দুল মুমিত রচিত “শিক্ষার সংযোগ” বইয়ের মোড়ক উন্মোচন এবং বই পড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬ খ্রি.) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) কাওছার হাবীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই ড. মুহাম্মদ আব্দুল মুমিত রচিত “শিক্ষার সংযোগ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে বই পড়া ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ‘শিক্ষার সংযোগ’ গ্রন্থের লেখক ড. মুহাম্মদ আব্দুল মুমিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম।

এতে আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ আদর্শ কারিগরি ও বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেশ আলী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং যুক্তিবাদী চিন্তাধারা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বই মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে এবং বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তা ও প্রকাশ ক্ষমতা বৃদ্ধি করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031