IMG-LOGO

বুধবার, ১৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জুলাই শহিদ দিবস পালনে প্রস্তুতি সভামান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে ‘ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন’কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকানেসকোর নতুন চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনরথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভাবাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণপাবনা স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পেয়েছেশতভাগ শিক্ষার্থী: ১৫ জন ট্যালেন্টপুল এবং সাধারন গ্রেডে ৭ জনতৃতীয় বিয়ে করলেন পল ওয়েসলি‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’এইচএসসি পরীক্ষার্থীদের কর্মসূচি ঘোষণামহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারের ২০ দিন কারাদন্ডবাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতআত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসনওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভতানোর কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার,৫শ গ্রাম গাঁজাসহ টাকা উদ্ধার‘প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর’
Home >> টপ নিউজ >> ধর্ম >> শিশু অসুস্থ হলে সুস্থতা কামনায় যে দোয়া পড়বেন

শিশু অসুস্থ হলে সুস্থতা কামনায় যে দোয়া পড়বেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শিশু অসুস্থ হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করুন। আল্লাহ তাআলা চাইলে শিশুটিকে দ্রুত আরোগ্য দান করতে পারেন। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, ওষুধ সেবন করা যেমন নবীজির (সা.) আদর্শ, সুস্থতার জন্য দোয়া করাও নবীজির (সা.) আদর্শ।

এখানে আমরা হাদিসে বর্ণিত কিছু দোয়া উল্লেখ করছি যা অসুস্থ শিশুর সুস্থতার জন্য পড়বেন:

১. শিশুর পূর্ণ সুস্থতার জন্য দোয়া
শিশু অসুস্থ হলে তার সামনে বসে নিম্নোক্ত দোয়াটি পড়ুন:

‏ أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আযহিবিল বা’সা রাব্বান-নাস ইশফি ওয়া আনতাশ-শাফী লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা য়ুগাদিরু সাকামান।

অর্থ: কষ্ট দূর করে দিন হে মানুষের রব, শেফা দান করুন, আপনিই একমাত্র শেফা দানকারী। আপনার শেফা ছাড়া অন্য কোনো শেফা নেই। এমন শেফা দান করুন যা সামান্য রোগও অবশিষ্ট রাখবে না।

আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) যখন কোন রোগীকে দেখতে যেতেন অথবা তার কাছে যখন কোন রোগীকে আনা হতো, তখন তিনি তার সুস্থতার জন্য এই দোয়া পড়তেন। (সহিহ বুখারি)

২. শিশুকে রুকইয়াহ করার দোয়া
অসুস্থ শিশুর শরীরে নিম্নোক্ত দোয়াটি পড়ে ফুঁ ‍দিন:

بِسْمِ الله أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللهُ يَشْفِيكَ بِسمِ اللهِ أُرقِيكَ

উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বীকা মিন কুল্লি শাইয়িন ইউযীকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু য়্যাশফীকা বিসমিল্লাহি আরক্বীকা।

অর্থ: আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বদনজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে রুকইয়াহ করছি (ঝাড়ছি)। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে রুকইয়াহ করছি (ঝাড়ছি)।

আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত একবার জিবরীল (আ.) নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে এসে বললেন, হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থ বোধ করছেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ! তখন জিবরীল (আ.) উপরোক্ত দোয়াটি পড়েন। (সহিহ মুসলিম)

৩. শিশুর সুরক্ষার জন্য দোয়া
অসুস্থতা, বদনজর, দুষ্ট জিন ও জাদুর প্রভাব ইত্যাদি সব রকম অনিষ্ট থেকে শিশুর সুরক্ষার জন্য নিম্নোক্ত দোয়াটি পড়ুন:

أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ

উচ্চারণ: উয়ীযুকা বিকালিমাতিল্লাহিত-তাম্মাহ মিন কুল্লি শায়ত্বানিউঁ ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু থেকে এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি।

নবীজি (সা.) তার নাতি হাসান-হোসাইনের সুরক্ষার জন্য এ দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি)

ওএফএফ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930