IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল গ্রেপ্তারহজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
Home >> ধর্ম >> লিড নিউজ >> হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটা

হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বছরের পবিত্র হজে বাংলাদেশ থেকে নির্ধারিত হজযাত্রীর কোটা পূরণ হচ্ছে না। নিবন্ধনের সময়সীমা আগামীকাল বৃহস্পতিবার শেষ হলেও সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থাপনাতেই নিবন্ধনের সংখ্যা নির্ধারিত কোটার তুলনায় অনেক কম। শেষ মুহূর্তে নিবন্ধন বাড়াতে সংশ্লিষ্টদের তৎপরতা বাড়লেও নির্ধারিত সময়ের মধ্যে পুরো কোটা পূরণ হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

২০২৭ সালের হজের জন্য বাংলাদেশকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর কোটা দেওয়া হয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩৯ হাজার ১২৬ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২১৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৯০৮ জন। অর্থাৎ নির্ধারিত কোটার অর্ধেকেরও কম হজযাত্রীর নিবন্ধন হয়েছে। এখনও নিবন্ধন বাকি রয়েছে ৩৯ হাজার ৩৭৪ জনের।

ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের সময়সীমা আর বাড়ার সম্ভাবনা কম। ফলে আজ ও আগামীকাল—এই দুই দিনে নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে না বাড়লে এবার বাংলাদেশের জন্য বরাদ্দ কোটা অপূর্ণই থেকে যেতে পারে।

লিড এজেন্সির কোটা ২ হাজার, নিবন্ধন একজনের
বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী সংগ্রহে এবার ২৮টি লিড এজেন্সির সর্বনিম্ন কোটা নির্ধারণ করা হয়েছে ২ হাজার করে। আর ৬৭৩টি সমন্বয়কারী এজেন্সির সর্বনিম্ন কোটা ৪৫ জন। তবে অনেক এজেন্সি গত কয়েক বছরেও একজন হজযাত্রী নিবন্ধন করাতে পারেনি। এরপরও তালিকায় থাকা এসব এজেন্সিকে এবার নির্দিষ্টসংখ্যক হজযাত্রী নিবন্ধনের শর্তে অনুমোদন দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, সমন্বয়কারী এজেন্সিগুলোকে কমপক্ষে ৪৫ জন হজযাত্রী নিবন্ধন করাতে হবে। কোনো এজেন্সি ৪৪ জনও নিবন্ধন করাতে না পারলে মন্ত্রণালয় নির্ধারিত শাস্তি মেনে নেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে।

তবে লিড এজেন্সিগুলোর ক্ষেত্রেও চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। সোহেল অ্যান্ড ব্রাদার্স নামে একটি লিড এজেন্সি মঙ্গলবার পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় মাত্র একজন হজযাত্রী নিবন্ধন করেছে। এজেন্সিটির আওতায় সমন্বয়কারী এজেন্সির মাধ্যমে নিবন্ধন হয়েছে ১ হাজার ৭৩ জন।

সোহেল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু জাফর সমকালকে বলেন, ‘মন্ত্রণালয় আমাকে নিরপেক্ষ মনে করেছে, এ জন্য লিড এজেন্সি বানিয়েছে। আশা করি, শেষ দিন পর্যন্ত ২ হাজার হাজির নিবন্ধন সম্পন্ন করা যাবে।’

৩ লাখ ৮০ হাজার টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন
হজযাত্রীদের প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক্-নিবন্ধন করতে হচ্ছে। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। যারা এ পর্যায়ের নিবন্ধন করবেন, তারা আগামী ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম সমকালকে বলেন, নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে সৌদি সরকারের অনুমতি পাওয়ার সম্ভাবনা নেই। সময় না বাড়লে আগামীকাল থেকেই নিবন্ধন বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ‘আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভালো সাড়া পাওয়া যাবে।’

তিনি জানান, বাংলাদেশের মোট হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার। তবে হজযাত্রী কম পাওয়ায় এবার ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। এই কমানো কোটাও পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ এখন হজের চেয়ে ওমরাহ পালনে বেশি আগ্রহী।

খরচ ন্যূনতম ৫ লাখ ৫ হাজার টাকা
আগামী বছরের হজের ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর হজ পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031