IMG-LOGO

শনিবার, ২৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত,আহত-৭বিজ্ঞান উৎসবের ঝলক; ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা শুরু, উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীদাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটামবিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভানৌ অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরানযুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হিশামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২রেড ক্রিসেন্টসোসাইটির স্বেচ্ছাসেবকদের রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ‘মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার’‘আমার মনে হয়, সবার সবকিছু করার দরকার নেই’পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক‘স্থানীয় সরকার নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে’আজ রাতে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে আসতে পারে৪ নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত,আহত-৭

রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত,আহত-৭

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় জামিনা বেগম (৩০) নামে এক গৃহনির্মান শ্রমীক নিহত হয়েছেন।

এসময় ভটভটিতে থাকা অন্তত আরো ৭জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরো ৫জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কুনৌজ বাজার এলাকায়| নিহত জামিনা বেগম উপজেলার হরিশপুর মৎস্যজীবি পাড়া গ্রামের কমলা মন্ডলের স্ত্রী এবং আহতরা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাদ দিয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু আহম্মেদ জানান,এদিন সকালে গৃহনির্মান শ্রমীকরা ভটভটি যোগে হরিশপুর থেকে রাণীনগর যাচ্ছিলেন।পথিমধ্যে এলাকার কুনৌজ বাজারের একটু অদুরে পৌছলে হঠাৎ করেই ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সড়কের নিচে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে সাথে সাথে তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। এর মধ্যে জামিনা বেগম মারা যান।

রাণীনগর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎস ফিরোজ হোসেন জানান,ভটভটি উল্টে আহত মোট ৮জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে জামিনা বেগমসহ ৬জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে জামিনা মারা যান। আহতদের মধ্যে রয়েছেন,হরিশপুর গ্রামের নয়ন হোসেন (৩২),একই গ্রামের তারেক রহমান (২৮),জাবেদ মিয়া (৩২), আল আমিন (৩০),আব্দুল লতিফ (২৮),পলাশ হোসেন (৩০) ও সজল হোসেন (৩০)। এর মধ্যে পলাশ ও সজল হোসেন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্য ৫জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট জামিনার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ