ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র্যালীতে নেতৃত্ব দেন মো. ফজলে হুদা এমপি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ, থানার ওসি মো. ওমর ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও সকল শ্রমিক সংগঠনের আয়োজনে স্থানীয় বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. ফজলে হুদা এমপি। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সহ সভাপতি মো. জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সাগর, খাজুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. এনামুল হক, উপজেলা কৃষক দলের সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহবায়ক মো. মোজাফফর রহমান প্রমূখ।



