IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তারমোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলকমামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনবাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে গেলে জামায়াত ও বিএনপির ৫ নেতাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় সাধারন মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। মাদক নিমুর্লে পুলিশের এমন ভুমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (০৯ মে) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে রবিউল ইসলাম।

মিরপুর থানা হেফাজতে নেওয়া ৫ জনের মধ্যে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নওদাআজমপুর এলাকার নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার জামায়াত নেতা পরিচয়দানকারী মেহের আলী মালিথার ছেলে ও সদরপুর ইউনিয়নের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), রমজান মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫), মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিরপুরে মাদক ব্যবসা নিমুর্লে কঠোরভাবে কাজ করছে পুলিশ। শনিবার এলাকার চিহ্নিত রবিউল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে রাতে থানায় বিএনপি নেতা পরিচয়ে এবং জামায়াত নেতা পরিচয়ে ৫জন ব্যক্তি তাকে ছাড়তে তদবির করতে আসে। মাদক ব্যবসায়ীকে তদবির করার জন্য জামায়াতের ৪জন এবং বিএনপির ১জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930