IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানফুলবাড়ীতে রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধারচূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্পবাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা:ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণগ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি চাঁদরাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধনরাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতগরু বাঁচাতে গিয়ে দগ্ধ গৃহবধূ পেলেন ইউএনও ও এমপির আর্থিক সহায়তাবাউয়েট ক্যাম্পাসেদিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিতরাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক নার্স দিবস পালনরাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দবাগমারায় এমপি ডাঃ আব্দুল বারীর সঙ্গে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের মতবিনিময়রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রাম-শেরপুর সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন সংসদ সদস্য মোশারফ হোসেন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার

ফুলবাড়ীতে রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পাঁচ ধানকাট শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ধারকৃতরা হলেন— মোঃ শাকিব (১৯), পিতা- আশরাফুল, আকবর (৩০), পিতা- লতিফ, হেলাল (২৫), পিতা- আব্দুল খালেক, জাকির (৪৫), পিতা- জব্বার ও মমিন (৩৫), পিতা- ইসরাইল হক। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তারা টাঙ্গাইল জেলার ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় পৌঁছালে ট্রাকচালক তাদের নামতে বলেন। তবে কোনো সাড়া না পেয়ে চালক ট্রাক থেকে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের রাস্তার পাশে রেখে ট্রাকটি নিয়ে রংপুরের দিকে চলে যান।

সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ শাহ বলেন, বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930