IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ রেশমি মারা গেছেপোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহতমান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনসন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাসচাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় শিশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষক আটকলালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতচট্টগ্রামের ৪ ওমানে প্রবাসী ভাইয়ের গাড়ির ভেতর রহস্যজনক মৃত্যুহাঁস নিয়ে ভৌঁ-দৌড়, পেছন পেছন ছুটলো সবাই…রাণীনগর আবাদপুকুর কোরবানির হাটে গরু কিনতে এসে খোয়া গেল এক লাখ টাকানগরীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী প্রচারণা অনুষ্ঠিতজিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলানিখোঁজ আজিজ শেখ এর সন্ধান চেয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যুরেলওয়ে পাকশী বিভাগীয় স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের সংবর্ধনানিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহত

পোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহত

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ইঞ্জিন চালিত নছিমন ভটভটির ধাক্কায় আদিবাসীনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল কুজুর (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তেঁতুলিয়া ইউনিয়নের কাঠপুকুর গ্রামের মৃত রুপচাঁনের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, রামলাল বুধবার বিকালে মোটরসাইকেল যোগে নওগাঁ কোর্ট থেকে ফেরার পথে উপজেলার ছাওড় ইউনিয়নের বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের উপর পৌঁছলে পিছন দিক থেকে আশা একটি স্টিয়ারিং (নসিমন) ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর পড়ে যায়।

এসময় নছিমন ভটভটিটি তার মাথার উপরদিয়ে চলে যায়। ফলে সে ঘটনা স্থলেই মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামলালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে তার ভাই জগেস সরদার গতকালই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডাঙ্গা গ্রামের দুখু মিয়ার ছেলে শিরুল (৩৫) এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে আসামী শিরুলকে আটক করা হয়েছে এবং নছিমন ভটভটিটি জব্দ করা হয়েছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930