ধূমকেতু নিউজ ডেস্ক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
শনিবার মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
একই দিন সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি ড. মো. হাসিবুর রশীদ ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলাটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ড. হাসিবুর রশীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



