ধূমকেতু প্রতিবেদক,নাটোর : নাটোর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে আসা এক নারীকে ধর্ষন করেছে
এক পরিচ্ছন্নতা কর্মি। সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারন করে আরো দুইজন ধর্ষণের চেষ্টা করে।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ জুন রাতে এই ঘটনা ঘটলেও মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তিনজন পরিচ্ছন্ন কর্মিকে গ্রেফতার করে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও ভুক্তভোগী নারী জানান,গত ৫ জুন তার কন্যা শিশু অসুস্থ্য হলে শিশুকে নিয়ে নাটোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন শহরের বড়গাছা এলাকার এক নারী। এরপর গত ৭ জুন রাতে ওষুধ দেয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের ৬ তলার সিড়ি ঘরে নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মি অমিত। এরপর তাকে জোর পূর্বক সেখানে ধর্ষন করে।
এ সময় ধর্ষনের ভিডিও মোবাইলে ধারন করে অমিতের দুই সহযোগী ও হাসপাতালের আউট সোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গন। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করে ভুক্তভোগীকে আবারো ধর্ষণের চেস্টা চালায় তারা। রাত ২ টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয় শিশুকে ৪ ঘন্টা একা দেখে তার মাকে খোজাখুজি শুরু করে এবং দায়িত্বরত আনসার সদস্যের সাহায্য চায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে হাসপাতালের ৬ তলায় গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। তবে সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মিরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ওই রাতে সেখানে ভিকটিম বা অভিযুক্তদের পাওয়া যায়নি। পরে মঙ্গলবার ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত তিনজনকে দুই ঘন্টার মধ্য গ্রেফতার করে নাটোর সদর থানা পুলিশ ।
এ ঘটনায় ভুক্তভোগী নারী চান তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।



