IMG-LOGO

বুধবার, ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দটেক মাস্টারমাইন্ড ২০২৬ : গবেষক নাহিদ আলমখামেনির মরদেহ শেষ শ্রদ্ধার জন্য ইরাকে পৌঁছেছেফ্রান্সকে নিয়ে বিতর্কিত পোস্ট, সমালোচনার মুখে অমিতাভ বচ্চনইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলাইউরোপীয় পার্লামেন্টে ফিফার সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবিচট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বন্যার কারণে স্থগিতঅবিশ্বাস্য জয় আর্জেন্টিনাররাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, বর্ষায় ৭৫০ সিএফটি ট্রাকপ্রতি মূল্য ৫ হাজার টাকা নির্ধারণপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়; রায় নিয়েও মাদ্রাসায় ঢুকতে পারছে না অধ্যক্ষপুঠিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিতবর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ

গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর (নন্দীপুর) ইউনিয়নের রামদাসপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে ১৬, বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন)সদস্যরা।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার রামদাসপুর বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রামদাসপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আতিকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অংশ নেয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, যা ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় মাদক হিসেবে পরিচিত, এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন আইনগত প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930