IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণচাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ’সিটি কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল‘স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না’গোমস্তাপুরে মাদক নির্মুলে মতবিনিময় সভাপুঠিয়া ৩ মাদকসেবী কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিতপত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনীদুর্গাপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়রাসিক ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেনবৃক্ষ প্রেমিক হায়দারচলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ এমপি আনুরভিডিও ভাইরাল গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াতবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে টিসিবির এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়ন নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত প্রায় ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে ঝলসে যাওয়া অবস্থায় নয়নের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

উদ্ধারকৃত ভ্যান চালক হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে নয়ন (১৮)।

এ বিষয়ে ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মাহবুবুল আলম জানান, বুধবার রাত প্রায় ৯ টার দিকে ডিলারের গোডাউনটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গোডাউনের তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ডাল, তেল ও চিনিসহ মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কিছু পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নেভানোর পর গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় ভেতর থেকে ভ্যান চালক নয়নের ঝলসে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। সম্ভবত আগুন নেভানোর সময় তিনি উপর তলায় গেলে ধোয়াতে কিছু দেখতে না পেয়ে সেখানেই মারা যান তিনি। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news