IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সম্পত্তি দখল ও জাল ওয়ারিশ সনদের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক ও আইন সচেতনতায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণতানোরে ৩০ বছর ধরে জমি দখল প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারেরগোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানাশুধু মাদক সেবীদের আটক করে লাভ হবে না, মাদক কারবারিদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে : এমপি মিলনরাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, রাষ্ট্রপতি পদে নতুন মুখকেচট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাইপোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণচাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ’সিটি কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল‘স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না’গোমস্তাপুরে মাদক নির্মুলে মতবিনিময় সভাপুঠিয়া ৩ মাদকসেবী কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক ও আইন সচেতনতায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক ও আইন সচেতনতায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। আইন জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যালের সঠিক ব্যবহার এবং যানবাহন পরিচালনায় আইন মেনে চলার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব, অন্যকেও নিরাপদ রাখতে পারব।”

কর্মশালায় ট্রাফিক আইন ছাড়াও মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরলে সেগুলোর উত্তর দেন বক্তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সঠিক উত্তরদাতা ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কর্মশালায় ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আইন সম্পর্কে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ