IMG-LOGO

সোমবার, ১০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে নাতানোরে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যামহাদেবপুরে আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধারএসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়াএসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেররাসিক প্রশাসক রিটনের শুভেচ্ছারাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদানখাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রীনিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশএসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছামান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩মহাদেবপুরের একমাত্র জুলাই শহিদ আস্ সাবুর এর বাবার ইন্তেকালএসএসসির ফল খারাপ হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহনন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর শাখার উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে উপজেলা পরিষদ প্রধান ফটক থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নওগাঁ-১ মোঃ মোস্তাফিজুর রহমান।
​উষ্ণ অভ্যর্থনা ও বরণ​অনুষ্ঠানের শুরুতেই নিয়ামতপুর আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সুফল হেমব্রম। সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হবে।দেশের প্রান্তিক, আদিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। জনগণের রক্ষা, জবাবদিহিতা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য বা স্বজনপ্রীতি করা হবে না। সরকারের বরাদ্দ যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নানা প্রতিকূলতার মধ্যেও তারা সাহসিকতার সঙ্গে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন। তাদের সন্তানরা যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ও বৃত্তির সুযোগও অব্যাহত রয়েছে।আগামী দিনে সরকারি বরাদ্দ বৃদ্ধি করে তাদের জীবনমান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প্য, উপজেলা কমিটির সহ সভাপতি স্বপন পাহান ও যুগ্ম আহবায়ক সন্তোষ লাকড়া; আদিবাসী নারী পরিষদের উপজেলা কমিটির আহবায়ক সুভ্রা এক্কা ও যুগ্ম আহবায়ক ফারাজ মুনি; আদিবাসী যুব পরিষদের উপজেলা কমিটির আহবায়ক প্রসেনজিত বারোয়ার ও যুগ্ম আহবায়ক রপন মুন্ডা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031