IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাপুঠিয়ায় লাইসেন্স ছাড়াই অধিক দামে সার বিক্রি, ৮ বস্তা জব্দরাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিতকুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহারচাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত‘যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে’মান্দায় জাতীয় মৎস্য পক্ষ পালিতআমির হামজার গাড়িতে হামলা২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটামফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুইজন আটক২ লাখ ২০ হাজার টাকার মালামাল উদ্ধারপুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিতমাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎসঃ এমপি ডাঃ বারীচারঘাট-বাঘাকে মাদক মুক্ত করে আধুনিক উপজেলাগড়তে সকলকে এগিয়ে আশার আহ্বান এমপি চাঁদেরচারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখমরাজশাহী থেকে কার্গো বিমানে তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী মিনু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ীতে জমি দখল বিষয়কে কেন্দ্র করে এনসিপির নেতা ইমরান চৌধুরী নিশাদ গং কর্তৃক মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. রবিউল ইসলাম চৌধুরী ও তার পরিবার।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ছোয়ানি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন রবিউল ইসলাম চৌধুরীর স্ত্রী জেবউন নেহার। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, রাঙ্গামাটি মৌজার এসএ খতিয়ান নং-১৭৪, দাগ নং-১১৪৫-এর ৩২ শতক জমির মধ্যে ১৯৫৩ সালে সড়ক ও জনপথ বিভাগ ৬ শতক জমি অধিগ্রহণ করে। ফলে বাস্তবে অবশিষ্ট থাকে ২৬ শতক জমি। তাদের দাবি, ১৯৮৮ সালে তাদের শ্বশুর মো. শহিদুল ইসলাম ১৬ শতক জমি ক্রয় করেন। পরে একই জমির বিষয়ে ১৯৯১ সালে অপর পক্ষ ইমরাদ চৌধুরী নিশাদ গং এর লোকজন জমি কেনার দাবি করেন।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, জমি খারিজ, জরিপ, ৩০ ধারায় আপত্তি ও ৩১ ধারায় আপিলসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ায় মো. শহিদুল ইসলামের নামে ১৬ শতক জমির রেকর্ড বহাল রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি এসব সরকারি নথি ও সিদ্ধান্তের ভিত্তিতে জমির মালিকানা দাবি করেন।

তিনি আরো বলেন, সম্প্রতি এনসিসিপির নেতা ইমরান চৌধুরী নিশাদ গং আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপাস্থপন করে সংবাদ সম্মেলন করেন ।

সংবাদ সম্মেলনে ভক্তভোগী পরিাবার উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীগনের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা আমাদের ও ইমরান চৌধুরী নিশাদ গং এর মূল দলিল এবং সরকারি নথি যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এটাই আমাদের প্রত্যাশা।

সেই সাথে এনসিপি কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষন করে ভুক্তভোগী পরিবার বলেন, দেশের সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এনসিপি মানুষের মধ্যে যে আস্থা তৈরি করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার অভিযোগ দলের নাম ও পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি যদি বিভিন্ন দপ্তরে অনৈতিক প্রভাব বিস্তার বা খবরদারি করেন, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে দলের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। তাই আমি এনসিপির সম্মানিত সমন্বয়কের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—আমার করা অভিযোগ, জমির দলিলপত্র, আদালতের রায় এবং সংশ্লিষ্ট নথিপত্র নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার জন্য। জমি বিরোধের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান রবিউল ইসলাম চৌধুরীর পরিবারবর্গ।

একই সঙ্গে আমার বৈধভাবে ক্রয়কৃত ও দীর্ঘদিনের দখলে থাকা জমি নিয়ে প্রতিপক্ষ যেন কোনো আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। আমি বিশ্বাস করি, সত্য ও ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031