ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট :‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে নিয়ে নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ (আগস্ট) রবিবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও কাজী তাহমিনা সারমিন।
পোনা অবমুক্ত শেষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাওলানা আতাউর রহমান, ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, মৎস্যচাষী সহকারী অধ্যাপক জামাল উদ্দিন, মৎস্যচাষী বদিউজ্জামান প্রমূখ। মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধামইরহাটে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় মৎস্যচাষিদের মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মৎস্যচাষি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।


