IMG-LOGO

সোমবার, ১৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন‘আমাদের বহু লোভ দেখানো হয়েছে, কিন্তু সেগুলোর দিকে তাকাইনি’মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শনশান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবআমার মায়ের ভালোবাসাচাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিংনাতনি ফাতেমার চৌধুরীভালোলাগার ছড়া “গুড নাইট”বিদ্যাকোষ আদর্শ পাঠাগার,দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের সভাপতি সজীব ও সাধারণ সম্পাদক নূরসিরাজগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলনঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সেররহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছেসিরাজগঞ্জে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদানপ্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক রিটনবিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চারঘাটের ঐতিহ্যবাহী খয়ের শিল্প

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চারঘাটের ঐতিহ্যবাহী খয়ের শিল্প

ধূমকেতু প্রতিবেদক, মিজানুর রহমান, চারঘাট : একসময় কর্মচাঞ্চল মুখর ছিল রাজশাহীর চারঘাটের খয়ের শিল্প। গড়ে উঠেছিল প্রায় শতাধিক খয়ের তৈরীর কারখানা। এসব কারখানাকে ঘিরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল প্রায় হাজারো শ্রমিকের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা আসতেন চারঘাটের খয়ের হাটে। তবে সময়ের সঙ্গে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। একসময়ের সম্ভাবনাময় ও ঐতিহ্যবাহী এই শিল্পটি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে।

সরেজমিনে গিয়ে খয়ের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, একসময় চারঘাট উপজেলার গোপালপুর, বাবুপাড়া, পিরোজপুর, ঝিকরা এলাকায় গড়ে উঠেছিল শতাধিক কারখানা। এসব কারখানায় স্থানীয় অসংখ্য শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল। খয়ের উৎপাদন ও বেচাকেনাকে কেন্দ্র করে জমে উঠতো চারঘাটের হাট-বাজার। দুর দুরান্ত থেকে ক্রেতারা এসে এখান থেকে খয়ের কিনে নিয়ে যেতেন দেশের বিভিন্ন অঞ্চলে। কিন্তু বর্তমানে সেই কর্ম চাঞ্চল্য আর নেই। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এখন চারঘাটে মাত্র ৫-৬টি খয়ের কারখানা কোনাভাবে চালু রয়েছে। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে গেছে।

ব্যবসায়ীদের মতে, খয়ের শিল্পের প্রধান কাচামাল খয়ের গাছের স্বল্পতা বর্তমানে এ শিল্পের অন্যতম বড় সংকট। পাশাপাশি রয়েছে দক্ষ ও প্রয়োজনীয় শ্রমিকের অভাব। উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতা, সরকারী পৃষ্ঠপোষকতার অভাব এবং দীর্ঘমেয়াদি সঠিক পরিকল্পনা না থাকায় শিল্পটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তারা বলেন, খয়ের শিল্প ছিল চারঘাটের অর্থনীতির গুরুত্বপূর্ন একটি অংশ। কারখানাগুলো চালু থাকায় অনেক পরিবার সরাসরি এর উপর নির্ভরশীল ছিল। খয়ের হাটকে ঘিরে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও ছিল প্রান চাঞ্চল্য। কিন্তু কাচাঁমাল এর সংকট ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কারখানা মালিক ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদেরও রয়েছে নানা দুর্ভোগ। কারখানা কমে যাওয়ায় নিয়মিত কাজের সুযোগ কমেছে। ফলে অনেক শ্রমিক জীবিকার জন্য অন্য পেশায় চলে যাচ্ছেন। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ কমছে, অন্যদিকে প্রজন্মেও পর প্রজন্ম ধরে চলে আসা খয়ের তৈরির ঐতিহ্যও হারিয়ে যাচ্ছে।

খয়ের ব্যবসায়ী সমিতির সভাপতি ইব্রাহিম বলেন, খয়ের শিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য ও বহু মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই বিলুপ্তির হাত থেকে এই ঐতিহ্যবাহী শিল্পকে রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। তাদের প্রত্যাশা, যথাযথ সরকারী পৃষ্ঠপোষকতা ও পরিকল্পিত উদ্যোগ পেলে চারঘাটের হারিয়ে যেতে বসা খয়ের শিল্প আবারও তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে।

সরকারী উদ্যোগে খয়ের গাছের চাষ ও সংরক্ষন, কারখানার মালিকদের সহজ শর্তে ঋণ প্রদান, শ্রমিকদের প্রশিক্ষন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদিত খয়েরের বাজার সম্প্রসারণ করা গেলে এ শিল্পকে আবারও ঘুরে দাড় করানো সম্ভব পাশাপাশি একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করা প্রয়োজন বলে জানান থানাপাড়া সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলী।

রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ আবু সাইদ চাদঁ বলেন, খয়ের শিল্প রক্ষায় খয়ের গাছের উৎপাদন বৃদ্ধি, কারখানার মালিক ও শ্রমিকদের সহযোগীতা ও সরকারী ভাবে সব ধরনের উদ্যোগ গ্রহন করা হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে চারঘাটের খয়ের শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930