IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ৫৩ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় কাবাডি ও দাবাতে উপজেলায় পর্যায়ে প্রথম এবং হ্যান্ড বলে দ্বিতীয় হওয়ায় মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর খেলোয়ারদের মাঝে জার্সি উপহার দিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি।

বুধবার ( ৯ সেপ্টেম্বর ) দুপুরে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানে খেলোয়াড়দের মাঝে এ জার্সি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেন মোবারক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান, ক্রীড়া শিক্ষক কোহিনুর ইসলাম চন্দন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, ধৈর্য, শারীরিক সক্ষমতা এবং মানসিক শক্তি গড়ার এক দারুণ মাধ্যম। বিজয়ের আনন্দ যেমন রোমাঞ্চকর, তেমনই পরাজয় আমাদের শেখায় কীভাবে ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হয়। খেলায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু ক্রীড়াসুলভ মনোভাব (Sportsmanship) ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা রাখা একজন প্রকৃত খেলোয়াড়ের সবচেয়ে বড় পরিচয়। পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে দলীয় সমন্বয়ের মাধ্যমে লড়াই করাই হলো খেলার আসল সৌন্দর্য। মনে রাখতে হবে, কোনো সাফল্যই রাতারাতি আসে না। এর পেছনে থাকে কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং অদম্য ইচ্ছাশক্তি। যে মুহূর্তে তোমরা এই জার্সি বা পোশাক গায়ে মাঠে নাববে, সেই মুহূর্ত থেকে তোমরা একেকজন প্রতিনিধি-নিজের দলের, নিজের প্রতিষ্ঠানের এবং নিজের এলাকার। তাই খেলার মাঠের ভেতরে ও বাইরে তোমাদের আচরণ যেন সবার অনুকরণীয় হয়। হারলে হতাশ হওয়া চলবে না, আর জিতলে অহংকারী হওয়া যাবে না। পরিশেষে তোমাদের সবার সুন্দর খেলা, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031