IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদানরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভাঅস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহকনিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যাএসএসসির খাতা চ্যালেঞ্জ করে ৩০৭৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেলবাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন অনতিবিলম্বে বন্ধ এবং স্থাপন করা মিটার অপসারণের দাবি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বরারব স্মারকলিপি প্রদান করেছে ফুলবাড়ী সচেতন নাগরিক সমাজ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক ও সদস্যবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন নেসকো লিমিটেডের বিদ্যুৎ গ্রাহকদের কোনো পূর্ব গণবিজ্ঞপ্তি বা গণশুনানি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এতে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে বিভিন্ন ধরনের অতিরিক্ত ও অনাকাঙ্ক্ষিত চার্জ দিতে হচ্ছে।

নাগরিক সমাজের অভিযোগ, প্রিপেইড মিটার চালুর ফলে রিচার্জে ভোগান্তি, পর্যাপ্ত ভেন্ডিং স্টেশন না থাকা, নিয়মিত সার্ভার জটিলতা এবং জরুরি সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যায় পড়ছেন গ্রাহকরা। বিশেষ করে রাত, সাপ্তাহিক ছুটির দিন কিংবা জরুরি প্রয়োজনে ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জের সুযোগ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, প্রযুক্তিগত ত্রুটি বা অস্বাভাবিক দ্রুত ব্যালেন্স শেষ হলেও এর সঠিক ব্যাখ্যা বা সমাধান পাওয়া যাচ্ছে না।

এ অবস্থায় সাধারণ জনগণের ওপর অতিরিক্ত চাপ ও ভোগান্তি বন্ধ করতে ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ইতোমধ্যে স্থাপন করা মিটার অপসারণ এবং পূর্বের গ্রাহকবান্ধব মিটারিং ব্যবস্থা বহাল রাখার জোর দাবি জানানো হয়।

এছাড়াও স্মারকলিপির অনুলিপি রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নেসকোর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবরও প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031