ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক এ
অভিযানে বিদেশি শিশু খাদ্যে আমদানি তথ্য না থাকা, নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা
জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরের দিকে পৌর শহরের এসএস রোড, বড় বাজার, বানিয়াপট্টি ও খলিফাপট্টিতে এ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে এ অভিযানে জরিমানা করা হয়।
এসময়ে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, মো: সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন। ,এসময়ে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা-সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আলাউদ্দিন স্টোরের মালিক/ম্যানেজার মো: মাসুমকে ৮০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের পাশাপাশি বেশ কিছু বাজারে ডিম, ভোজ্য তেল-সহ নিত্যপণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।



