IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ

পোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে স্থানীয় যুবসমাজ, এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার উপজেলার ছাওড় ইউনিয়নের মূলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললে বিক্ষোভকারীরা শান্ত হন। স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১৭ সেপ্টেম্বর সকালে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুজ্জামান প্রাইভেট পড়ানোর কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন। পরে সেখানেই তিনি ওই ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার এক বান্ধবীকে জানালে ঘটনা তাদের সহপাঠীসহ অভিভাবক ও স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। ফলে ওই শিক্ষকের শাস্তি দাবি করে স্থানীয়রা প্রধান শিক্ষক সহ অন্যদের দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ না থাকায় তাৎক্ষনিক ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। আইনমেনে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ