IMG-LOGO

রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে’বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি!মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতফুলবাড়ীতে গরুবাহী নসিমনের ধাক্কায় নারী পথচারী নিহতবাগমারায় প্রেমিকার অনশনে বাড়ি ছেড়ে উধাও পরিবারের সদস্য, সেই লেটিশিয়ার বিরুদ্ধে প্রেমিকের মায়ের মামলানাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিততানোরে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবনের আলোচনা সভারাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতপরিবেশ ও প্রকৃতি রক্ষায় নাটোরে বৃক্ষরোপণ, কার্তিক বাউলকে সিভিট ও গজন গাছ উপহারমান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতনিয়ামতপুরে জাতীয় বিপ্লব ওসংহতি দিবস পালিতমরহুম আনোয়ার হোসেন লেবু’র ১৭ তম, মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও কুলখানিমহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা, অভিমানে গৃহবধূর আত্মহত্যাপুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি!

বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি!

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ রহঃ এর প্রাচীর বেষ্টিত মাজারের গ্রিল কেটে ও বাঘার দিঘির পূর্ব দিকে কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সের তালা ভেঙ্গে ভেতরের সমস্ত টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার(০৬-১১-২০২৬) দিবাগত রাতের যেকোনো সময়ে চুরির এই ঘটনা ঘটে। বাঘা মাজার পরিচালনা কমিটির সদস্য সচিব ও ওয়াকফ এস্টেটের মোতয়াল্লী খন্দকার আনোয়ারুল ইসলাম এবং গোরস্থান কমিটির সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম চুরির বিষয়টা নিশ্চিত করেছেন। মাজারের দক্ষিনে প্রবেশ দ্বারের মূল গেটের গ্রীলে তালা লাগানো ছিল। গোরস্থানের দান বাক্স অরক্ষিত ছিল।

মাজার ও গোরস্থানের দায়িত্বশীল দুই ব্যক্তির সাথে কথা বললে তারা পূর্বের কালেকশন মতে টাকার পরিমাণ প্রায় ১ লাখের বেশি হতে পারে বলে ধারণা করছেন লক্ষ ।

মোতয়াল্লী খন্দকার আনোয়ারুল ইসলাম জানান,২২ দিন আগে মাজার সহ আরো ৪টি দান বাক্স খুলে গননা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকা পাওয়া গেছে। সেই মতে চুরি যাওয়া টাকার পরিমাণ আনুমানিক ১ লাখের মতো হতে পারে। গোরস্থান কমিটির সুত্র জানায়, গত ১ মাস আগে তালা খুলে টাকা গননা করে ৭ হাজার টাকা পাওয়া গেছে। সেই গোরস্থানে দান বাক্স থেকে টাকার পরিমাণ ওই রকম হতে পারে। মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিঘির মাছ পাহারার জন্য ২জন ও মাজার পাহারা দেওয়ার জন্য ১ জন পাহারা থাকে। মাজার পাহারাদার মুন্টূ আলীর ভাষ্য, মাজারের উত্তর দিকের প্রাচীর টপকা গিয়ে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটে। তিনি দক্ষিণ পাশে মাজারের ভেতরে ছিলেন।

খাদেম সুলতান মাহমুদ জানায়, শনিবার (০৭/১১/২০২৬ ) ভোরে ফজরের নামাজ পড়ে মাজারের গ্রিল লক করে ঘুমিয়ে পড়েন। একই দিন সকাল সাড়ে ৮ টার সময় কয়েকজন মুসল্লি মাজার জিয়ারতের জন্য আসেন। তিনি মাজারের দক্ষিণ পাশের মূল গেট খুলে মুসল্লিদের নিয়ে ভিতরে প্রবেশ করলে তিনি সহ মুসল্লিগণ মাজারের পাশে রক্ষিত দান বাক্সের তালা ভাঙ্গা, দরজা খোলা, মাজারের গ্রিলের একপাশে ভাঙ্গা দেখতে পান। তিনি জানান ,মাজার বাউন্ডারির ইট দিয়ে উঁচু করা। ওয়াল টপকায়ে ভেতরে প্রবেশ করে মাজার রক্ষিত গ্নিল কেটে ভেতরের সমস্ত টাকা চুরি করে নিয়ে যায়। মাজর দিঘির পূর্ব পাশের গোরস্থানের দানবক্স এর তালা ভেঙ্গে টাকাগুলো চুরি করে নিয়ে যায়।

বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, এ বিষয়ে পৃথক দুটি অভিযোগ দিয়েছে। গুরুত্ব সহকারে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

মাজার কমিটির সহ সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার জানান, চুরির বিষয়টি মাজার কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক স্যারকে জানিয়ে কমিটির সদস্য সচিবকে থানায় অভিযোগ দায়ের সহ থানার ওসিকে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31