IMG-LOGO

রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাপবায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: এমপি মিলনইন্টার ক্লাব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে রাজশাহী স্কেটিং ক্লাবের তিন পদক অর্জনপবায় স্বামী ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধাকেমেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীনসিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যুউৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতবাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন- বিদ্যুৎমন্ত্রী টুকুপোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬পুঠিয়ায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনানিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিতনন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতগোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতসিরাজগঞ্জে বনার্ঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নাটোরে বৃক্ষরোপণ, কার্তিক বাউলকে সিভিট ও গজন গাছ উপহার

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নাটোরে বৃক্ষরোপণ, কার্তিক বাউলকে সিভিট ও গজন গাছ উপহার

ধূমকেতু প্রতিবেদক, নাটোরে : পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় বৃক্ষসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নাটোরে বৃক্ষরোপণ ও বিরল প্রজাতির গাছ উপহার দিয়েছেন পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ।

এ সময় বাউলশিল্পী কার্তিক বাউলকে সিভিট ও গজন প্রজাতির দুটি গাছ উপহার দেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জের পরিচালক এবং দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ।সিভিট ও গজন দেশীয় বৃক্ষসম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এসব গাছ রোপণ ও সংরক্ষণের মাধ্যমে দেশীয় উদ্ভিদবৈচিত্র্য সমৃদ্ধ করা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব।

বিশেষ করে নতুন প্রজন্মের কাছে কম পরিচিত বৃক্ষপ্রজাতির পরিচিতি তুলে ধরা এবং সেগুলোর সংরক্ষণে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার, গুনার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাউলশিল্পী নিজাম উদ্দিন চিশতী, দোতরা বাদক মোহাম্মদ আবদুর সামাদ এবং নাট্যকলা বিভাগের দুই শিক্ষার্থী প্রজ্ঞা বিশ্বাস ও মৌলি মোহনা সরকার মণি।

পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে দেশজুড়ে বৃক্ষরোপণ, বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তাঁর এ উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে বৃক্ষপ্রেম ও প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31