ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা চত্বর হতে পুঠিয়ার সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা চত্বরে এসে র্যালীটি শেষ হয়।
উক্ত র্যালীতে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সমবায়ীবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করেন। পরে পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ৫ (পুঠিয়া- দূর্গাপুর) আসনের
সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,লিয়াকত সালমান। উপজেলা সমবায় অফিসার আবু মোতাল্লেম। এছাড়াও আরো উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


