IMG-LOGO

সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে’‘পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই’বাগমারায় বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ইন্তেকালধামইরহাটে কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী দেওয়ান ওয়াজেদ আলী কবিরের নাম ঘোষণাকুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থীরাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভূমিমন্ত্রী মিনুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলফুলবাড়ীতে জমি বিরোধে কীটনাশক প্রয়োগে ৪০ শতাংশ জমির আমন ধান নষ্টের অভিযোগমান্দায় জুয়া ও মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০১৫০ টাকা নিয়ে বিরোধ, গৃহবধূর মৃত্যুরহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে পন্য পরিবহন বাড়াতে চাই ভারতবাগমারায় সার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাপবায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: এমপি মিলনইন্টার ক্লাব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে রাজশাহী স্কেটিং ক্লাবের তিন পদক অর্জনপবায় স্বামী ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধাকেমেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যু

সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিষপানে গৃহবধূর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা খাদিজা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর আসলাম সিকদার গৃহবধূ খাদিজাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31