IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯

নাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বকুলও রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন পদধারী নেতা এবং আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের দুজন কর্মচারী রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় মামলা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা কোনো নাশকতার পরিকল্পনা করতে নয়, বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ওই বাড়িতে গিয়েছিলেন।

গ্রেপ্তার নাসির উদ্দিন বকুল (৪৫) বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অন্যদিকে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারীরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আরাফাত হোসেন সঞ্জু (৪০), পৌর যুবলীগের দপ্তর সম্পাদক নাসিমুজ্জামান রকেট (৩৫) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন (২৯)।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের কম্পিউটার অপারেটর হারুনুর রশিদ জনি (৩৫) ও কলেজটির কর্মচারী জাকির হোসেন (৪৫) রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে পশ্চিম বিহারপুর মহল্লার রফিকুল ইসলামের বাড়িতে জড়ো হয়েছেন। সেখানে তাঁরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে পুলিশ পৌঁছালে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ১৯ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনেরা পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, বন্ধুদের সঙ্গে পিকনিক করার উদ্দেশ্যেই তাঁরা ওই বাড়িতে গিয়েছিলেন। এর আগেও সেখানে অনেকবারই একসঙ্গে পিকনিক করেছেন তাঁরা।

আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহা. মুবারক আলী বলেন, আমার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিল। পুলিশ তাদের সবাইকে আটক করে নাশকতার মামলা দিয়েছে।

আরেক আসামি নাজমুল হাসান নান্টুর মা নার্গিস বেগম বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। সে পিকনিক করতে গিয়েছিল।

এ ব্যাপারে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ বলেন, তাঁরা সবাই একত্র হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31