IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> শিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়ে

শিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়ে

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে বকঠোকরার মতো কেটে দেওয়ার ঘটনায় আলোচিত সেই প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস আদেশে তাঁকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, সংযুক্তির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত। আগামী ১১ নভেম্বর বিকেলে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১২ নভেম্বর থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এর আগে গত ৯ নভেম্বর মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ‘১৫ শিক্ষার্থীর চুল বকঠোকরা করে কেটে দিলেন প্রধান শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।
গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেওয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিভাবকদের অভিযোগ, শুধু চুল কেটে দেওয়াই নয়, ওই শিক্ষক এর আগেও শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার অভিযোগও রয়েছে। সম্প্রতি চুল কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিভাবক মিতা বানু অভিযোগ করেন, কয়েক দিন আগে তাঁর ছেলেকে এমনভাবে মারধর করা হয়েছে যে তার দুই পা রক্তাক্ত হয়ে যায়। ভয়ে এখন সে বিদ্যালয়ে যেতে চায় না। অন্য অভিভাবকেরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মোঃ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের চুল কাটার কথা স্বীকার করেন। তাঁর দাবি, শিক্ষার্থীদের চুল বড় হয়ে চোখের ওপর এসে পড়ছিল। এ কারণে কয়েকজনের চুল কেটে দিয়েছেন।

বদলগাছী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ছাইদুল ইসলাম জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অভিযুক্ত শিক্ষককে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের চুল খোপ খোপ করে বকঠোকরার মতো কেটে দেওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31