ধূমকেতু প্রতিবেদক, সিরাজগ : রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম সিরাজগঞ্জ জেলা সফর করেন। সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
শুক্রবার( ১৩ নভেম্বর) সকালের দিকে পরবর্তীতে ডিআইজি জেলা পুলিশের যানবাহন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।বিশেষ কল্যাণ সভায় ডিআইজি মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাসসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২১ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট, অর্থ পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


