IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজনীতি >> করোনায় ১০ লাখ মাস্ক বিতরণ করবে যুবলীগ

করোনায় ১০ লাখ মাস্ক বিতরণ করবে যুবলীগ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়ের সময়ও মানুষের পাশে থাকবে যুবলীগ। সারাদেশের মানুষকে সচেতন করার জন্য ১০ লাখের বেশি মাস্ক বিতরণ করবে সংগঠনটি। সোমবার (১২ এপ্রিল) যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ ঘোষণা দেন।

এদিন রাজধানীর ফার্মগেইট এলাকায় ‘করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ফ্রি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ’ কার্যক্রম উদ্বোধন করেন যুবলীগের সাধারণ সম্পাদক।

এ সময় তিনি বলেন, গত বছর করোনার প্রথম ধাপ থেকেই যুবলীগ মাঠে থেকে সাধারণ মানুষকে সহায়তা করেছে। মরদেহ দাফন ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে। ৪৫ লাখ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। করোনার দ্বিতীয় ধাপে এসেও যুবলীগ মানুষের পাশে থাকবে।

নিখিল বলেন, এরই মধ্যে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি। সাধারণ মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান করছি। সারা বাংলাদেশে ১০ লাখেরও বেশি মাস্ক বিতরণ করা হবে।

হেফাজত ইসলামকে উদ্দেশ করে যুবলীগের এই নেতা বলেন, এই করোনা মহামারিতে হেফাজত ইসলামী নেতাদের ভূমিকা কি ছিল? তা আপনারা জানেন। তারা কখনো সাধারণ মানুষের পাশে ছিল না এবং সব সময় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ছিল।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের টেলিমেডিসিন বিভাগের প্রধান সমন্বয়ক ও প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, টেলিমেডিসিন বিভাগের সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, টেলিমেডিসিন বিভাগের সমন্বয়ক ও সহ-সম্পাদক ডা. মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া রাফি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31