IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রিমান্ডে নারী আসামি নির্যাতনে পুলিশের বিরুদ্ধে মামলা

রিমান্ডে নারী আসামি নির্যাতনে পুলিশের বিরুদ্ধে মামলা


ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশালের উজিরপুর থানায় রিমান্ডে নিয়ে এক নারী আসামিকে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগে ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পরিদর্শক (তদন্ত)কে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ওই দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী এ ঘটনায় প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ওই নারী। দায়ের করা মামলার অপর ৩ আসামি শনাক্ত করতে তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

রেঞ্জ ডিআইজি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার নির্যাতিতা নারী বাদী হয়ে ওই থানার ওসি মো. জিয়াউল আহসান এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. মাইনুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, এর আগেই থানায় নারী নির্যাতনের অভিযোগে উজিরপুর থানার ওসি মো. জিয়াউল আহসান এবং মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. মাইনুল ইসলামকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেয়া হয়েছে।

ওই নারীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মজিবর রহমান বলেন, থানায় রিমান্ডে নিয়ে তার মোয়াক্কেলকে শারীরিক এবং যৌন নির্যাতন করে পুলিশ। আবার আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তও করছে পুলিশ।

পুলিশের তদন্তে পুলিশের অপরাধ প্রমাণিত হবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। এ কারণে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান আইনজীবী মজিবর রহমান।

গত ২৬ জুন বরিশালের উজিরপুরের জামবাড়ি এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের ভাইয়ের দায়ের করা মামলায় ওই নারীকে আসামি করা হয়। ওই দিনই তাকে গ্রেফতার করে পুলিশ।

ওই ব্যক্তির মৃত্যু রহস্য উদঘাটনে গ্রেফতার ওই নারীকে দুই দিনের রিমান্ডে নিয়ে গত ৩০ জুন ও পহেলা জুলাই জিজ্ঞাসাবাদ করে উজিরপুর থানা পুলিশ। রিমান্ড শেষে ২ জুলাই তাকে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে পুলিশের বিরুদ্ধে যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন ওই নারী।

আদালত ওই নারীর শারীরিক পরীক্ষার প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন শের-ই বাংলা মেডিকেলের পরিচালককে। একই সাথে নির্যাতিতাকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সুযোগ দেয়ার জন্য বরিশালের পুলিশ সুপার এবং রেঞ্জ ডিআইজি’কে নির্দেশ দেন আদালত।

এরই ধারাবাহিকতায় কারান্তরীন অবস্থায় সোমবার দুই পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে উজিরপুর থানার ওসি এবং পুলিশ পরিদর্শককে (তদন্ত)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31