IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভারত থেকে আমদানি হলো সাড়ে ৫২ টন বিস্ফোরক

ভারত থেকে আমদানি হলো সাড়ে ৫২ টন বিস্ফোরক

ধূমকেতু নিউজ ডেস্ক : মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছেন। রোববার (২২ আগস্ট) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৬টি ভারতীয় ট্রাক বিস্ফোরক দ্রব্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

বন্দর সূত্রে জানা যায়, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড (ডিজিএফ) অর্থায়নে তিন হাজার কিলোমিটার লাইন ২ডি সাইসমিক সার্ভে কার্যক্রম পরিকল্পনায় এ বিস্ফোরক ব্যবহার করা হবে। এ বিস্ফোরক দ্রব্যের আমদানিকারক মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড।

আমদানিকৃত বিস্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ২১ হাজার পিস ডেটোনেটর ও ২১ হাজার পিস কো অ্যাংকর সামগ্রী। বিস্ফোরক দ্রব্যগুলো বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন সারথী এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করা হয়েছে।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ৭টি ট্রাকে করে চট্টগ্রাম নেওয়া হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার সঙ্গে যাতে বিস্ফোরক দ্রব্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা যায়, এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন, পরবর্তীতে গত ১৪ মার্চ ৮ ট্রাকে ১১১ মেট্রিক টন ও ৬ মার্চ ৯ ট্রাকে ১৩০ মেট্রিক টন বিস্ফোরক এ বন্দর দিয়ে আমদানি করেছিলেন দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728