IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘কঙ্গনাকে মানসিক হাসপাতাল বা জেলে রাখা উচিত’

‘কঙ্গনাকে মানসিক হাসপাতাল বা জেলে রাখা উচিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিস্ফোরক মন্তব্য করা থেকে পিছু হটছেন না বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় না আসলেও বেফাঁস মন্তব্য করে বরাবরই আলোচনায় আসছেন কোকড়া চুলের এই অভিনেত্রী।

এবার ইনস্টাগ্রামে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করায় তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে দিল্লি শিখ গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটি। গতকাল শনিবার মন্দির মার্গ থানার সাইবার সেলে অভিযোগটি দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে যে অভিনেত্রী শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর এবং অপমানজনক’ ভাষা ব্যবহার করেছেন। ‘পোস্টটি উদ্দেশ্যমূলকভাবে প্রস্তুত করা হয়েছে এবং শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানার অপরাধমূলক অভিপ্রায় থেকে শেয়ার করা হয়েছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ‘শিখ সম্প্রদায়কে (তিনি) খালিস্তানি সন্ত্রাসবাদী বলেছেন এবং ১৯৮৪ সালে সংগঠিত গণহত্যাকে (প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী) ইন্দিরা গান্ধীর দিক থেকে পরিকল্পিত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

এদিকে কঙ্গনার কড়া সমালোচনা করে তাকে জেলে বা মানসিক হাসপাতালে রাখা উচিত বলে মন্তব্য করেছেন শিরোমনি আকালি দলের (এসএডি) নেতা এবং দিল্লি শিখ গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানজিন্দর সিং সিরসা।

একটি বিবৃতিতে তিনি বলেন, কঙ্গনার বিবৃতি খুব সস্তা মানসিকতা তুলে ধরেছে। খালিস্তানি সন্ত্রাসীদের কারণে তিনটি খামার আইন বাতিল করা হয়েছে, এই কথা বলা কৃষকদের প্রতি অসম্মান। তিনি আসলে একটি ঘৃণার কারখানা। সরকারের কাছ থেকে আমরা কঠোর পদক্ষেপ দাবি করছি। অবিলম্বে তার নিরাপত্তা এবং পদ্মশ্রী প্রত্যাহার করতে হবে। তাকে মানসিক হাসপাতালে বা জেলে রাখা উচিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728