IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> ধর্ম >> টপ নিউজ >> এখনও শাওয়ালের ৬ রোজা রাখেননি, তাদের জন্য শেষ সুযোগ

এখনও শাওয়ালের ৬ রোজা রাখেননি, তাদের জন্য শেষ সুযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : শাওয়াল মাস শেষের পথে। এ সপ্তায় রোজা রাখা শুরু না করলে বছরজুড়ে রোজার সওয়াব পাওয়ার সুযোগও হাতছাড়া হয়ে যাবে। তাই যারা এখনও শাওয়ালের ৬ রোজা রাখেননি, তাদের জন্য চলতি সপ্তাহই শেষ সুযোগ!

যারা রমজান মাসজুড়ে রোজা পালন করেছেন বছরজুড়ে রোজা রাখার সাওয়াব পাওয়ার এ সুযোগ তাদের জন্যই নির্ধারিত। তাই রমজানের রোজা পালনকারীদের মধ্যে যারা এখনও শাওয়ালের ৬ রোজা রাখেননি, তাদের জন্য শেষ সুযোগ চলতি সপ্তাহ। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

‘যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরপরই শাওয়াল মাসে ৬টি রোজা পালন করে। তবে সে যেন সারা বছরই সিয়াম বা রোজা পালন করল। (তিরমিজি)

অন্য হাদিসে এসেছে, হজরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এবং শাওয়াল মাসে ৬টি রোজা রাখলো, এটি (শাওয়ালের ৬ রোজা) তার জন্য সারা বছর রোজা রাখার সমতুল্য।’ (মুসলিম)

বছরজুড়ে রোজা রাখার শেষ সুযোগ

বছরজুড়ে রোজার সাওয়াব পাওয়ার সুযোগ এখনও বাকি আছে। যারা এখনো শাওয়াল মাসের ৬ রোজা রাখেননি তাদের জন্য এ সপ্তাহই (২৪-৩১ মে) শেষ সুযোগ। শাওয়াল মাস যদি ২৯ দিনে হয় তবে মাসটির আরও ৮ দিন বাকি আছে। আর যদি মাসটি ৩০ দিন পূর্ণ হয় তবে আরও ৯ দিন সময় পাওয়া যাবে।

যারা শাওয়ালের ৬ রোজা রাখতে চান…

২৪ ও ২৫ মে মোতাবেক (২২ ও ২৩ শাওয়াল) মঙ্গল ও বুধবার রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করলে ২৯ শাওয়াল তাদের ৬টি রোজা পূর্ণ হয়ে যাবে। আর এ রোজা পালনের মাধ্যমেই পেয়ে যাবেন সারা বছর রোজা রাখার সাওয়াব।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শাওয়ালের ফজিলতপূর্ণ ৬টি রোজা রাখার মাধ্যমে সারা বছর রোজার সাওয়াব পাওয়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728