IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> ধর্ম >> টপ নিউজ >> বদলি হজের কারণ ও নিয়ম কী,এ হজ কারা আদায় করবে?

বদলি হজের কারণ ও নিয়ম কী,এ হজ কারা আদায় করবে?

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামের পঞ্চ স্তম্ভ হজটি। এটি মুসলিম উম্মাহর অন্যতম ইবাদতও এটি। তবে এ ইবাদতের জন্য রয়েছে বিশেষ দু’টি শর্ত। একটি হলো সম্পদশালী হওয়া আর অন্যটি হলো শারীরিকভাবে সক্ষম হওয়া। কিন্তু বদলি হজের নিয়ম ও কারণ কী? এ হজ কারা আদায় করবে?

বদলি হজের নিয়ম

হাদিসের একটি বর্ণনা থেকে বদলি হজের নিয়মটি ওঠে এসেছে। কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হওয়ার পর তা আদায় করার আগেই যদি ওই ব্যক্তি মারা যায় কিংবা স্বাস্থ্যগত কারণে হজ সম্পাদনে অক্ষম হয়ে পড়ে তবে উভয় অবস্থায় অন্যের দ্বারা হজ করানোই বদলি হজ। এ সম্পর্কিত একটি ঘটনা হাদিসের বর্ণনায় এভাবে ওঠে এসেছে-

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জুহায়না গোত্রের এক নারী নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন, আমার মা হজের মানত করেছিলেন কিন্তু তা আদায় করার আগেই তিনি মারা গেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ করবো?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘হ্যাঁ’, তার পক্ষ থেকে তুমি হজ করবে। যদি তার কোনো ঋণ থাকে তবে কি তুমি তার ঋণ পরিশোধ করতে না? সুতরাং আল্লাহর ঋণ পরিশোধ কর। কেননা আল্লাহ তাআলাই পাওনা পাওয়ার সর্বাধিক হকদার।’ (বুখারি)

নবিজী যেখানে মান্নতের হজ আদায়ের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন, সেখানে ফরজ হজের ব্যাপারটিতো আরো গুরুত্বপূর্ণ।

বদলি হজের কারণ

১. হজ ফরজ হওয়ার পর আদায় করার আগে মৃত্যুবরণ;

২. হজ ফরজ হওয়ার পর তা আদায়ের আগে বন্দী হলে;

৩. এমন অসুস্থত হওয়া যে, জীবনে আর আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই;

৪. শারীরিকভাবে খোঁড়া/আতুর তথা চলাচলে অক্ষম হয়ে যাওয়া;

৫. দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা বা একেবারেই অন্ধ হয়ে যাওয়া;

৬. এমন বয়োবৃদ্ধ হয়ে যাওয়া যে, বাহনে চলাচলের সক্ষমতাও নেই।

৭. যেসব নারীদের মাহরাম নেই;

৮. কোনো কারণে নিরাপত্তাহীনতার সম্মুখীন হলে।

বদলি হজ কারা করবেন?

নিজে কখনো হজ করেনি, এমন ব্যক্তি দ্বারা বদলি হজ করানো মাকরূহে তানজিহি। আর যদি বদলি হজকারী ব্যক্তির জন্যই হজ ফরজ। সে ব্যক্তি নিজের ফরজ আদায় না করে বদলি হজ করা মাকরূহে তাহরিমি তথা নিষিদ্ধের কাছাকাছি।’

তাই প্রত্যেক বিবেকবান মুসলিমের জন্য জরুরি যে, বদলি হজ করানোর আগে ব্যক্তি সম্পর্কে সুস্পষ্টভাবে জেনে নেওয়া। তারপর ওই ব্যক্তির মাধ্যমে বদলি হজ করানো উত্তম। বদলি হজের ক্ষেত্রে আরো সর্বোত্তম হচ্ছে-

১. যে ব্যক্তি আগে নিজের হজ সম্পাদন করেছেন; এমন ব্যক্তির দ্বারা বদলি হজ করানো।

২. একজন মুত্তাকি আলেম দিয়ে বদলি হজ করানো উত্তম।

মনে রাখতে হবে

যে ব্যক্তি বদলি হজ আদায় করবেন, তিনি ইহরামের সময় অবশ্যই যার বদলি হজ আদায় করছেন তার নামেই নিয়ত করতে হবে।

সুতরাং যার ওপর হজ ফরজ হয়েছে, কিন্তু হজ সম্পাদনের আগে মারা গেছে কিংবা শারীরিক সক্ষমতা নেই, দায়িত্বশীলদের উচিত যথাযথ যোগ্য লোকদের মাধ্যমে বদলি হজ আদায় করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বদলি হজে করণীয় বিষয়গুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728