IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> ধর্ম >> লিড নিউজ >> রমজানের শেষ দশকে মক্কা-মদিনায় মুসল্লি ঢল

রমজানের শেষ দশকে মক্কা-মদিনায় মুসল্লি ঢল

ধূমকেতু নিউজ ডেস্ক : বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে মক্কা-মদিনায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে।

গালফ নিউজ জানিয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এবং সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে ১০ লাখেরও বেশি মুসল্লি রমজানের শেষ রাতগুলোতে ইবাদতে মশগুল থাকতে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে জড়ো হয়েছেন।

রমজানের ২০ তম দিনে শুরু হওয়া পবিত্র এই মাসের সমাপ্তি পর্বে নাজাত লাভের আশায় বিপুল সংখ্যক এসব মুসল্লি ওমরাহ, তারারি এবং কিয়ামুল্লাইল নামাজে নিযুক্ত রয়েছেন।

আধ্যাত্মিক ইবাদতের অংশ হিসাবে সফল অনলাইন নিবন্ধনের পর হাজার হাজার মুসল্লি ইসলামের পবিত্রতম এই দুই মসজিদে ইতিকাফ করছেন।

পবিত্র ওমরাহ পালন ও ইবাদতে মশগুল থাকা মুসল্লিদের জন্য নিরাপদ ব্যবস্থাপনা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য দ্য জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য গ্রান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স মস্কের মাধ্যমে বিস্তৃত অপারেশনাল পরিকল্পনা বাস্তবায়ন করছে সৌদি সরকার।

গত শনিবার থেকে শুরু হওয়া এই পরিকল্পনার মধ্যে বিস্তৃত পরিষেবার বিধান এবং নামাজ ও অন্যান্য আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের সুবিধার্থে মানব ও প্রযুক্তিগত উভয় ধরনের প্রযুক্তির স্থাপন ও ব্যবহারও রয়েছে।

গালফ নিউজ বলছে, ২০০ সৌদি কর্মকর্তার তত্ত্বাবধানে ৪ হাজারেরও বেশি কর্মী এই দুই মসজিদে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।

তারা ৩ হাজার ৫১৬টিরও বেশি টয়লেট, ৯ হাজার ১৫৫টি জমজমের পানির পাত্র পরিচালনার পাশাপাশি নামাজের হল ও আঙিনার জন্য ৩৫ হাজারেরও বেশি নতুন কার্পেট প্রস্তুতের কাজ করছেন।

এছাড়াও ওমরাহযাত্রী ও মুসল্লিদের ব্যবহারের জন্য ৩ হাজার হাতের গাড়ি, ২ হাজার বৈদ্যুতিক যান এবং ৬ হাজার যানবাহন পুশারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়েছে, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।

এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি। ওমরাহ করতে সৌদির সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি নিতে হয়। কেউ যখন একবার ওমরাহ করেন তখন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়। যখন একই ব্যক্তি আবারও ওমরাহর অনুমতি চেয়ে আবেদন করেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা রমজানে একজন শুধুমাত্র একবারই ওমরাহ করতে পারবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728