IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> নগর-গ্রাম >> সুজানগরে মাথা গোঁজার ঠাঁই পেলেন অসহায় ছাত্তার-মনোয়ারা দম্পতি

সুজানগরে মাথা গোঁজার ঠাঁই পেলেন অসহায় ছাত্তার-মনোয়ারা দম্পতি

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনা জেলার সুজানগর উপজেলার এক অসহায় গৃহহীন পরিবারের দুর্দশা ঘোচাল বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সুজানগরের হত দরিদ্র ছাত্তার- মনোয়ারা দম্পতিকে নতুন ঘর উপহার দিলেন তারা।

রোববার (১০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় সুজানগর থানার নারী, শিশু, বয়স্ক, ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন করেন। এ উপলক্ষে সুজানগর থানায় আয়োজিত অনুষ্ঠানে গৃহহীন অসহায় হতদরিদ্র ছাত্তার-মনোয়ারা দম্পতিকে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর উদ্যোগে ও সুজানগর থানা পুলিশের বাস্তবায়নে মানিকহাট পশ্চিমপাড়া গ্রামে নতুন এ ঘর নির্মাণ করা হয়। নতুন ঘর পেতে বড় বাধা ছিল অসহায় এ দম্পতির নিজেদের কোন জায়গা ছিলনা। বসবাস করতেন সরকারি মুজিব বাধের জায়গায়। এ অবস্থায় হত দরিদ্র অসহায় পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়ান মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি। নিজেদের পৈত্রিক দুই শতক জায়গা দিয়ে সেই সমস্যা দূর করেন।

চেয়ারম্যান দিলেন জায়গা, পুলিশ দিল নতুন ঘর, এভাবেই দুর্দশা দূর হলো অসহায় পরিবারটির। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত মনোয়ারা খাতুন বলেন, স্বামী একজন দরিদ্র ভ্যান চালক, তারপর অসুস্থ হওয়ার পর থেকে তেমন কোন রোজগার করতে না পারায় খুব কষ্টে জীবনযাপন করছি। তবে পেটের কষ্টের চেয়ে ঘরের কষ্ট ছিল অনেক বড়, কারণ রোদ ও ঝড়বৃষ্টিতে পরিবার নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছিল। কিন্তু পুলিশ আমাদের জন্য যা করল সেটি কোনদিন ভোলার নয়। আমার পরিবারকে চির ঋণী করে দিলেন পুলিশ সদস্যরা। মহান আল্লাহতায়ালা তাদের মঙ্গল করুন।

সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্যারের নির্দেশে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানায় হতদরিদ্র অসহায় মানুষের জন্য একটি করে নতুন ঘরের তালিকায় সুজানগর থেকে নাম পাঠানো হয়। পরে পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম স্যারের নির্দেশে অসহায় পরিবারটির জন্য নতুন এ ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। হতদরিদ্র ওই পরিবারটি খুব খুশি হয়েছে। বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন এ ঘরে দুটি রুম,একটি বাথরুম ও একটি টিউবওয়েল সহ অন্যান্য সুবিধা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728