IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে সরকারি জায়গায় লক্ষাধিক টাকার পজিশন বিক্রী

নন্দীগ্রামে সরকারি জায়গায় লক্ষাধিক টাকার পজিশন বিক্রী

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম পুরাতন বাজারে সরকারি জায়গা লক্ষাধিক টাকায় পজিশন বিক্রয় করার অভিযোগ উঠেছে। ২০০৭ সালে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে নন্দীগ্রাম পুরাতন বাজারে সরকারি জায়গায় প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয়া হয়।

এরপর শতাধিক দোকান মালিক দোকান ঘর করার জায়গা পাচ্ছিলো না। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক মানবিক বিষয় বিবেচনা করে নন্দীগ্রাম পুরাতন বাজারের দোকান মালিকদের পুনর্বাসন করার উদ্যোগ গ্রহণ করেন। শর্তসাপেক্ষে দোকান মালিকদের অস্থায়ীভাবে দোকান ঘর করার জন্য পজিশন বরাদ্দ করে। যা কখনো বিক্রয়-হস্তান্তর বা রকম পরিবর্তন করা যাবে না। এমন শর্তে দোকান মালিকরা দোকান ঘর করার জন্য পজিশন নেয়।

নন্দীগ্রাম পুরাতন বাজারের হোটেল মালিক আবুল কালাম আজাদ হোটেল ব্যবসা করার জন্য পজিশন পায়। সে টিনশেট ঘর স্থাপন করে হোটেল ব্যবসা শুরু করে। এমতাবস্থায় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আবুল কালাম আজাদ তার ঘর লাদু মিয়ার নিকট লক্ষাধিক টাকায় বিক্রয় করে দেয়। যা সম্পূর্ণ বেআইনি। লাদু মিয়া দোকান ঘর ক্রয় করে নেয়ার পর নিজের ইচ্ছেমতো রকম পরিবর্তন করে হোটেল ব্যবসা শুরু করেছে।

এ বিষয়ে লাদু মিয়ার ছোট ভাই আব্দুল্লাহ’র সাথে কথা বললে সে বলে আমার বড় ভাই ওই ঘর আবুল কালাম আজাদের নিকট থেকে নিয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, সরকারি জায়গা পজিশন বিক্রয়-হস্তান্তর বেআইনি। তাই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ওই সব দোকান ঘর সরকারি জায়গায় রয়েছে। তা উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31